কবিতাঃ 3 # ডিগ্রী কাঁটা

ডিগ্রী কাঁটা

রচনা

কিংশুক দেবনাথ

রচনা কাল

১৭/০১/২০১৯

“আর কতো দিন থাকবো বেকার ?”- এই প্রশ্ন রামুর মনে,

জর্জরিত আত্মীয় আর প্রতিবেশীদের প্রশ্নবাণে ।

“এত্তো এত্তো পড়াশোনা, সার্টিফিকেটে দিচ্ছেটা কি ?

ডিগ্রীবাবু সেজে খাচ্ছো বুড়ো বাপের ইনকামে, ছিঃ” ।

রামু বলে- “কেউ বোঝে না, আমার আসল বাধা কোথায়,

উত্তরও ঠিক দিতে পারিনা সবাই যখন কৈফিয়ত চায়”।

রাস্তা ঘাটে চলায় ফেরায় চেনা লোককে লুকিয়ে চলে,

ডিগ্রী তাহার এমএ বিএড তবুও রামু বেকার ছেলে ।

বলছে রামু- “ছোট্ট বেলার বন্ধুরা সিক্স, সেভেন পাশ,

স্কুল তারা ছাড়লো যখন করলো সবাই দুঃখ প্রকাশ ।

আজকে আমি বুঝতে পারি তাদের সঠিক সিদ্ধান্ত,

ব্যবসা করছে চুটিয়ে এখন, আয়ের হিসাব দুর্দান্ত”।

বন্ধুরা কেউ ফুচকা বেচে, কারোর আছে তেলেভাজা,

মেকানিক্যাল ট্রেনিং নিয়ে চালায় গ্যারেজ কেউ সোজা ।

কেউ বা রেলে বাদাম বেচে, কেউ বেচছে ফল পাকর,

রাজ মিস্ত্রি করছে বা কেউ, কাঠের কাজে কেউ ছুতোর ।

সবাই পাকা সংসারী আজ পরিবার নিয়ে সন্তানে,

রামুর বাবা বুড়ো মানুষ, ফ্যালফেলিয়ে চায় রামুর পানে ।

“লজ্জিত আজ, ধিক্‌ নিজেকে, ডিগ্রী দিয়ে হচ্ছেটা কি ?”

রামুর ভিতর তীব্র ঘৃণা, “জীবনে তার মূল্যটা কি ?”

ছাত্রজীবনে দিলো উপদেশ গুরুজনে আর শিক্ষকে,

“ভালো করে পড়লে নাকি ঘুঁচাতে পারবো দুঃখকে”।

রামু ভীষণ রেগে আগুন, “সত্যি! উপদেশ মেনে চলেছি,

স্কুল থেকে ইউনিভারসিটি, সিরিয়াসলি সব পড়েছি” !

“এখন আমি বুঝতে পারছি, আমার মতো রেজাল্ট নিয়ে,

মাধ্যমিকই ঠিক আছে ভাই, দরকার নেই আর এগিয়ে”।

উচ্চ শিক্ষার বড় সুযোগ, ইচ্ছা করলে নেওয়া যায়,

পরিকল্পনা ঠিক করে নাও উচ্চ শিক্ষা লাগবে কোথায় ?

রামুর মতো রেজাল্ট নিয়ে উচ্চ শিক্ষায় কি ফল হবে ?

READ MORE  কবিতাঃ 1 # উপায় তবে    

আজকে রামু পড়েছে খাদে, কি ভাবে কে টেনে তুলবে ?

চোখ খুললেই অনেক পেশা দেখছে রামু দুই বেলা,

সে সব কাজে হাত লাগাতে বিবেক বাধা বড় জ্বালা ।

কাজের কোনো খবর পেলে, ইন্টার্ভিউতে যখন যায়,

 ডিগ্রী শুনে দ্বিধা সংকোচে সবাই কেমন পিছিয়ে যায় ।

ডিগ্রী কোনও কাজ দেয় না, ডিগ্রীর জন্য কাজ জোটে না,

“ডিগ্রী এখন গলার কাঁটা”, রামুর কাছে ঘোর যন্ত্রণা ।

রামুর বাবা বলেন ডেকে, হতাশা আর মলিন মুখ,

“শুধুই ডিগ্রী দিতে পারে না মানুষের কোনও জীবন সুখ”।

লেখাপড়াটা করতে হবে যতোটুকু যার প্রয়োজন,

তার সঙ্গে অবশ্যই চাই হাতের কাজের প্রশিক্ষন ।

রেজাল্ট যখন অতি উত্তম, উচ্চ শিক্ষা চালিয়ে যাও,

নইলে ডিগ্রী গলার কাঁটা, সারা জীবন বোঝা বয়ে যাও ।।

আমার লেখা কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম । কবিতাটি পড়ে যদি একটুও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার সাইটটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাইট “কলমে কিংশুক দেবনাথ” এর সাথে যুক্ত থাকবেন । এই ধরনের কবিতা, ছোট গল্প, শ্রুতি নাটক ইত্যাদি অনেক কিছু এখানে পাবেন । নিজে পড়বেন, অন্যকেও পড়াবেন । আপনার পড়ার জন্য শুভেচ্ছা রইলো । ধন্যবাদ ।।

ভিডিও দেখুন…

Channel: KINGSHUK DEBNATH

1 thought on “কবিতাঃ 3 # ডিগ্রী কাঁটা”

Leave a Comment